
সংক্ষেপে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে গতরাতে দিল্লি যান। কিন্তু তাকে আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। শুরুতে তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারকে তলব
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। জাহেদ উর রহমানের সঙ্গে দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এরআগে জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
ওয়াচলিস্টে নাম ছিল
হিন্দুস্তান টাইমস বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, এর আগে জাহেদের নাম ওয়াচলিস্টে ছিল। তবে পরে তা সরিয়ে দেওয়া হয়েছিল ওয়াচলিস্ট থেকে। তবে ইমিগ্রেশনের ওয়াচলিস্টে তবুও থেকে গিয়েছিল তাঁর নাম। এটা প্রশাসনিক জটিলতার কারণেই ঘটেছে। এবং এর জন্যেই জাহেদকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়েছিল। পরে অবশ্য জটিলতা কেটে গেলে জাহেদকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।
Author
২৮ জুন, ২০২৬