Wednesday, November 18, 2026 | অগ্রহায়ণ ৩, ১৪৩৩ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দুনিয়া

ভরাডুবির পর কী হবে ট্রাম্পের!

নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬
ভরাডুবির পর কী হবে ট্রাম্পের!

হঠাৎ করেই হয়তো বলে বসতে পারেন, ‘আমি এই নির্বাচন মানি না।’ যদিও আমেরিকার ইতিহাসে এমন নজির নেই। আমেরিকায় ট্রাম্পের মতো নেতা আসার নজিরও আগে ছিল না। দেশটির ইতিহাসে এক আনপ্রেডিক্টেবল নেতার নাম ট্রাম্প। কখনো হাস্যরসের ছলে, কখনো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ইতিহাস তৈরি করেই চলেছেন তিনি।


রাজনীতিতে সব সময় শেষ হাসিটা যে ক্ষমতাসীনরাই হাসবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। বরং কখনো কখনো নির্বাচনের ফলাফল এমন হয় যে, ক্ষমতার মসনদে বসেও নিজের চেয়ার নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন তেমনই এক পরিস্থিতি।

মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে ট্রাম্পের রাজনৈতিক জীবনে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বলা যায়, হোয়াইট হাউসে তার অবস্থান থাকলেও কংগ্রেসে অপেক্ষা করছে বিরোধীদের আদালত!


নির্বাচনের আগে ট্রাম্প ভোটারদের বলেছিলেন, এমনভাবে ভোট দিন যেন ব্যালটেই তার নাম রয়েছে। ভোটাররা সম্ভবত সেই কথাটিই মনে রেখেছেন। তবে ফলাফল যে তার প্রত্যাশার মতো হবে না, সেটি হয়তো তিনি নিজেও ভাবেননি। নিজের জনপ্রিয়তা যাচাই করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক শক্তিরই পরীক্ষা দিয়ে ফেলেছেন ট্রাম্প।


এখন প্রশ্ন হচ্ছে, এরপর কী হবে ট্রাম্পের? প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ঠিকই, কিন্তু প্রতিটি সিদ্ধান্তে তাঁকে কংগ্রেসের বিরোধিতার মুখোমুখি হতে হতে পারে। এত দিন যারা ট্রাম্পের সিদ্ধান্তে বাহবা দিতেন, তাদের জায়গায় এখন আসতে পারেন তদন্ত কমিটির চেয়ারম্যানরা। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনের চেয়ে কংগ্রেসের শুনানিই হয়তো বেশি আলোচনায় থাকবে।


হোয়াইট হাউসে প্রেসিডেন্ট, কংগ্রেসে বিরোধীদের রাজত্ব


প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারানো ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। কারণ, এখন থেকে ডেমোক্র্যাটরা কংগ্রেসের বিভিন্ন কমিটির নেতৃত্ব দেবেন। প্রশাসনের সিদ্ধান্ত, সরকারি অর্থের ব্যবহার, অভিবাসন নীতি, ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ডসহ নানা বিষয়ে তদন্তের সুযোগ পাবেন তারা।


অর্থাৎ ট্রাম্পের প্রশাসন কোনো সিদ্ধান্ত নিলেই বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন। কোনো কর্মকর্তা দায়িত্ব পালন করলে তার কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে। এমনকি হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও কংগ্রেসের শুনানিতে হাজির হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।


ট্রাম্পের জন্য বিষয়টি নতুন নয়। প্রথম মেয়াদেও ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদের সঙ্গে তার নিয়মিত সংঘাত হয়েছে। দুইবার অভিশংসনের মুখেও পড়েছেন তিনি। যদিও দুইবারই সিনেটে দায়মুক্তি পেয়েছেন। এবার আবারও সেই পুরোনো নাটকের নতুন পর্ব শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


তৃতীয়বার অভিশংসন, হ্যাটট্রিকের অপেক্ষা?


ট্রাম্পের রাজনৈতিক জীবনে অভিশংসন যেন এক ধরনের পুরোনো পরিচিতি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট, যিনি দুইবার অভিশংসিত হয়েছেন। এবার ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাওয়ায় তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নেওয়ার রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে।


তবে অভিশংসন আর প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ এক বিষয় নয়। প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হলেও প্রেসিডেন্টকে পদ থেকে সরাতে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ফলে ডেমোক্র্যাটরা চাইলে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো সহজ হবে না।


তবু ট্রাম্পের জন্য দুশ্চিন্তার কারণ কম নয়। কারণ, অভিশংসন প্রক্রিয়া শুরু হলেই রাজনৈতিক অস্থিরতা বাড়বে, প্রশাসনের মনোযোগ বিভক্ত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনেও তার নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন উঠবে।


এবার কি ট্রাম্প পরিবারের ব্যবসাও তদন্তের মুখে?


ট্রাম্পের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তার ব্যবসায়িক সাম্রাজ্যও বরাবর আলোচনায়। ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ট্রাম্প পরিবারের ব্যবসায়িক কর্মকাণ্ড, সরকারি দায়িত্বের সঙ্গে ব্যক্তিগত স্বার্থের সম্ভাব্য সংঘাত এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খতিয়ে দেখার সুযোগ পাবেন।


এ ছাড়া জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি ও তদন্ত নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে পারে। ডেমোক্র্যাটরা যদি এসব বিষয়ে তদন্ত শুরু করেন, তাহলে ট্রাম্প প্রশাসনের জন্য প্রতিটি দিনই নতুন ব্যাখ্যা দেওয়ার দিন হয়ে উঠতে পারে।


তবে রাজনীতিতে অনেক সময় আদালতের রায়ের আগেই জনমতের আদালতে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। ট্রাম্পের জন্য সেটিই হতে পারে সবচেয়ে বড় ঝুঁকি।


ইরান যুদ্ধ ও অর্থনীতির হিসাবও দিতে হবে


ট্রাম্পের রাজনৈতিক বিপর্যয়ের পেছনে শুধু বিরোধীদের প্রচারণা কাজ করেনি। অর্থনীতি, নিত্যপণ্যের দাম, জ্বালানির ব্যয় এবং ইরান যুদ্ধের প্রভাবও ভোটারদের অসন্তোষ বাড়িয়েছে।


ট্রাম্পের কাছে আন্তর্জাতিক রাজনীতি হয়তো শক্তি প্রদর্শনের জায়গা, কিন্তু সাধারণ মার্কিন ভোটারের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হলো বাজারের খরচ কত, জ্বালানির দাম কত এবং সংসার চালাতে কত টাকা লাগছে।


নির্বাচনী জরিপেও ট্রাম্পের প্রতি অসন্তোষের বিষয়টি উঠে এসেছে। প্রায় অর্ধেক ভোটার জানিয়েছেন, ট্রাম্পের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই তারা ভোট দিয়েছেন। আর প্রায় ৭০ শতাংশ ভোটার মনে করেন, প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কংগ্রেসের আরও কার্যকর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন।

অর্থাৎ ভোটাররা শুধু প্রতিনিধি নির্বাচন করেননি, প্রেসিডেন্টকেও একটি রাজনৈতিক বার্তা দিয়েছেন।


সিনেটের হিসাবেও স্বস্তি নেই


প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের অগ্রগতি ট্রাম্পের জন্য বড় ধাক্কা হলেও সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সিনেটের নিয়ন্ত্রণও হারালে পরিস্থিতি আরও কঠিন হবে। কারণ, বিচারক, রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ সরকারি পদে প্রেসিডেন্টের মনোনীত ব্যক্তিদের নিয়োগ অনুমোদনের ক্ষমতা সিনেটের হাতে।


সিনেটেও ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে ট্রাম্পের প্রশাসনিক নিয়োগ ও বিচার বিভাগে প্রভাব বিস্তারের সুযোগ আরও সংকুচিত হতে পারে। ফলে শুধু আইন প্রণয়ন নয়, প্রশাসন পরিচালনার ক্ষেত্রেও তাঁকে বিরোধীদের সঙ্গে হিসাব করে চলতে হবে।


২০২৮ সালের নির্বাচনের আগেই কি ট্রাম্পের রাজনৈতিক বিদায় ঘণ্টা?


ট্রাম্পের বর্তমান মেয়াদের বাকি সময় দুই বছর। কিন্তু মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে। ডেমোক্র্যাটরা এখন নিজেদের শক্তি পুনর্গঠনের সুযোগ পাবেন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।


বিশেষ করে নির্বাচনে পরাজয়ের দায় কার ওপর বর্তাবে, তা নিয়ে দলের ভেতরে আলোচনা শুরু হওয়া অস্বাভাবিক নয়। ট্রাম্পের জনপ্রিয়তা ও নেতৃত্বের ওপর নির্ভরশীল রিপাবলিকান নেতারা এখন নতুন করে ভাবতে পারেন, ২০২৮ সালেও তাকে সামনে রেখে নির্বাচনে যাওয়া কতটা লাভজনক হবে।


সব মিলিয়ে ট্রাম্পের সামনে এখন এক অদ্ভুত রাজনৈতিক বাস্তবতা। তিনি হোয়াইট হাউসে থাকবেন, হাতে থাকবে প্রেসিডেন্টের ক্ষমতা, থাকবে ভেটো দেওয়ার অধিকারও। কিন্তু কংগ্রেসে প্রতিটি পদক্ষেপে তাকে বিরোধীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে।


তবে ট্রাম্পকে চেনেন এমন কেউই হয়তো তাকে সহজে হার মানা রাজনীতিক বলবেন না। বিরোধীদের আক্রমণকে নিজের সমর্থকদের সংগঠিত করার হাতিয়ার বানানোর অভিজ্ঞতাও তার রয়েছে। তাই ডেমোক্র্যাটদের জয় মানেই ট্রাম্পের রাজনৈতিক খেলা শেষ, এমন ভাবার সুযোগ নেই।


বরং বলা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এবার শুরু হতে যাচ্ছে নতুন এক লড়াই। একদিকে হোয়াইট হাউসে ট্রাম্প, অন্যদিকে কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রশ্নবাণ। আগামী দুই বছর হয়তো ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইও চালাতে হবে।


যে ট্রাম্প এত দিন অন্যদের জবাবদিহির মুখে দাঁড় করিয়েছেন, এবার তাকেই হয়তো নিয়মিত জবাব দিতে হবে। প্রেসিডেন্ট থাকবেন ট্রাম্প, কিন্তু প্রতিদিনের রাজনীতিতে তাকে কতটা স্বাধীন থাকতে দেওয়া হবে, সেটিই এখন দেখার বিষয়।

 

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

Author

সম্পর্কিত খবর

তিন পরাশক্তির বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশও

তিন পরাশক্তির বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশও

১৮ নভেম্বর, ২০২৬

ইমরান কি জীবিত ফিরবেন?

ইমরান কি জীবিত ফিরবেন?

১৭ নভেম্বর, ২০২৬

আরবদের সমর্থনে ইসরাইল সরকার গঠন করতে যাচ্ছেন আইজেনকোট

আরবদের সমর্থনে ইসরাইল সরকার গঠন করতে যাচ্ছেন আইজেনকোট

৮ নভেম্বর, ২০২৬

যুদ্ধ নাকি সমঝোতা, কোন পথে ট্রাম্প–তেহরান?

যুদ্ধ নাকি সমঝোতা, কোন পথে ট্রাম্প–তেহরান?

৭ নভেম্বর, ২০২৬

ভিডিও

সব দেখুন
বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান|

বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান|

১১ নভেম্বর, ২০২৬
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে নানা প্রশ্ন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ*ত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে নানা প্রশ্ন

২০ অক্টোবর, ২০২৬
আবারও উত্তাল ভারত

আবারও উত্তাল ভারত

২৬ সেপ্টেম্বর, ২০২৬

জনপ্রিয় খবর

তিন পরাশক্তির বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশও

তিন পরাশক্তির বৈঠক, গুরুত্ব পাচ্ছে বাংলাদেশও

১৮ নভেম্বর, ২০২৬
ইমরান কি জীবিত ফিরবেন?

ইমরান কি জীবিত ফিরবেন?

১৭ নভেম্বর, ২০২৬
হাসিনাকে ফেরাতে পুশইন সহজ সমাধান

হাসিনাকে ফেরাতে পুশইন সহজ সমাধান

১৪ নভেম্বর, ২০২৬
হাসিনার প্রাসঙ্গিকতা হয়তো শেষ: ড্যান মোজেনা

হাসিনার প্রাসঙ্গিকতা হয়তো শেষ: ড্যান মোজেনা

১১ নভেম্বর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>