
চারদিকে হঠাৎ করেই একরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার প্রথম বিদেশ সফরে তখন দেশে বিরাজ করছে অস্থিরতা।
কী কী ঘটনা ঘটছে তা যদি আমরা দেখি।
এক. মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আওয়ামী লীগ মাঠে নামতে পারে এমন আলোচনা রয়েছে। পুলিশের একটি রিপোর্টেও এটা বলা হয়েছে।
দুই. ভারতে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূতের বক্তব্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বাংলাদেশ এবং পাকিস্তানে হামাস কার্যক্রম চালাচ্ছে। ইসরাইল সেদিকে নজর রাখছে।
তিন. ঢাকায় হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ দেখিয়েছেন। সেখানে এক নারী আইনজীবী বলেছেন, প্রয়োজনে তারা বিদেশিদের সহায়তায় আলাদা প্রদেশ গড়ে তুলবেন।
মঙ্গলবার কী করবে আওয়ামী লীগ?
প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ কী করতে পারে তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি বাংলা। এতে বলা হয়েছে, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির 'অবনতির' আশঙ্কার কথা বলছে পুলিশ। এ জন্য সারাদেশে পুলিশ সদস্যদের 'প্রয়োজনীয় সতর্কতার' পাশাপাশি 'নিরাপত্তামূলক ব্যবস্থা' নিতে নির্দেশনাও দিয়েছে পুলিশ সদর দপ্তর।
গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের 'গোপনীয়' একটি চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩শে জুন 'নিষিদ্ধ সংগঠন' আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে।
এমন পরিস্থিতিতে, দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির 'সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন' করার কথা বলা হয়েছে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো হুমকি রয়েছে কি-না, শনিবার একটি সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে।
জবাবে তিনি বলেছেন, "২৩শে জুনকে টার্গেট করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে"।
পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর ঢাকার এরই মধ্যে সবগুলো থানায় সতর্কবার্তা পাঠানো হয়েছে।
পুলিশের কয়েকজন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হচ্ছে। তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। থানায় থানায় বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার থেকে যে চিঠিটি দেওয়া হয়েছে, সেখানে সুনির্দিষ্ট করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষেরও এর জবাবে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন, যে জায়গাগুলোতে আওয়ামী লীগ নাশকতার চেষ্টা করবে সেখানে সজাগ দৃষ্টি রাখবে এনসিপি।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি ঘিরে গত কয়েকদিনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা গেছে। ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ছোটখাটো মিছিলও করতে দেখা গেছে।
দলটির নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেছেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মতো কর্মসূচির মধ্য দিয়ে "সক্রিয় হওয়ার চেষ্টা করবে" তাদের দল। আশঙ্কা করেছে পুলিশ।
Author