Thursday, July 9, 2026 | আষাঢ় ২৫, ১৪৩৩ | ২৪ মুহররম ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দেশ

খোমেনির জানাজায় কত লোক?

পলিসি পেপার রিপোর্ট
৫ জুলাই, ২০২৬১৫৩ ভিউ
খোমেনির জানাজায় কত লোক?

আন্তাজার্তিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ২ কোটি মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই প্রিয় নেতাকে বিদায় জানাতে আসা মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।

রোববার ভোর থেকেই জানাজাস্থল তেহরানের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ ও আর আশপাশের এলাকায় সমবেত হতে থাকেন লাখো নারী-পুরুষ।

স্থান সংকুলান না হওয়ায় জানাজা শুরুর এক ঘণ্টা আগেই মসজিদ কমপ্লেক্সটির সবকটি ফটক বন্ধ করে দেওয়া হয় বলে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে।

পরে মসজিদের আশেপাশের সড়ক ও উন্মুক্ত স্থানগুলোতে অবস্থান নেন জানাজার নামাজ পড়তে আসা মানুষেরা। জানাজার আগে সেসব জায়গাও কানায় কানায় ভরে যায়।

20 million people attended Khamenei's first funeral

জানাজা উপলক্ষে গোটা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি লক্ষ্য করা গেছে। স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়। শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি তাবরিজি জানাজা নামাজের নেতৃত্ব দেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি জানায় অংশ নেন।

আরও ছিলেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি।

তারা ছাড়াও জানাজা নামাজের সামনের সারিতে উপস্থিত ছিলেন আলী খামেনির তিন ছেলে - মাসুদ, মাইসাম এবং মুস্তফা।

তবে, অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তাদের আরেক ভাই ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বাবার জানাজায় অংশ নিতে পারেননি বলে জানা যাচ্ছে।

তবে, ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির একজন উপদেষ্টা মোহাম্মদ আলি আবতাহি অভিযোগ করেছেন, বিরোধী রাজনীতিক ও সাবেক কর্মকর্তাদের জানাজা অনুষ্ঠানে যোগ দিতে দেয়া হয়নি।

ফেব্রুয়ারির ২৮ তারিখে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হয়েছিলেন ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড ম… | VOD Bangla

চার মাসেরও বেশি সময় পর তার দাফন সম্পন্ন হতে যাচ্ছে। এজন্য ছয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের নানা অনুষ্ঠান পালনের ঘোষণা দিয়েছে তেহরান।

গত শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

শনিবার সকাল স্থানীয় সময় ভোর ছয়টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে দর্শনার্থীরা রোববার বিকেল পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

শেয়ার করুন:

পলিসি পেপার রিপোর্ট

Author

সম্পর্কিত খবর

বড় পদে তাহের, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

বড় পদে তাহের, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

৯ জুলাই, ২০২৬

জুলাই নদীর হাওয়া

জুলাই নদীর হাওয়া

৯ জুলাই, ২০২৬

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ

৮ জুলাই, ২০২৬

বাংলাদেশে ভারতের একক প্রাধান্যের যুগ স্পষ্টভাবেই শেষ — ‘বাংলাদেশ ২.০’ নিয়ে জন ড্যানিলোভিচ

বাংলাদেশে ভারতের একক প্রাধান্যের যুগ স্পষ্টভাবেই শেষ — ‘বাংলাদেশ ২.০’ নিয়ে জন ড্যানিলোভিচ

৭ জুলাই, ২০২৬

ভিডিও

সব দেখুন
Can Cockroach Janta Party Do The Impossible? | Rise Of Gen-Z Revolt In India? | Akash Banerjee

Can Cockroach Janta Party Do The Impossible? | Rise Of Gen-Z Revolt In India? | Akash Banerjee

২৩ মে, ২০২৬
ম্যারাডোনার ‘রেকর্ড’ ভাঙার পথে মেসি

ম্যারাডোনার ‘রেকর্ড’ ভাঙার পথে মেসি

২৩ মে, ২০২৬

জনপ্রিয় খবর

বড় পদে তাহের, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

বড় পদে তাহের, রাজনীতিতে পরিবর্তনের ইঙ্গিত

৯ জুলাই, ২০২৬
ফিফা থেকে মেসির দল কি কি সুবিধা পাচ্ছে?

ফিফা থেকে মেসির দল কি কি সুবিধা পাচ্ছে?

৯ জুলাই, ২০২৬
ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ

ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ

৮ জুলাই, ২০২৬
বাংলাদেশে ভারতের একক প্রাধান্যের যুগ স্পষ্টভাবেই শেষ — ‘বাংলাদেশ ২.০’ নিয়ে জন ড্যানিলোভিচ

বাংলাদেশে ভারতের একক প্রাধান্যের যুগ স্পষ্টভাবেই শেষ — ‘বাংলাদেশ ২.০’ নিয়ে জন ড্যানিলোভিচ

৭ জুলাই, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>