
মেসি রূপকথা শেষ হয়নি।
কদিন পর বয়স হবে চল্লিশ। কে এটা বিশ্বাস করবে!
আরেকটি বিশ্বকাপ। মেসির নতুন অভিযান। প্রথম ম্যাচেই করলেন হ্যাটট্রিক।
প্রথম গোল করার পর মেসির চোখে দেখা গেলো জল। কিন্তু কেন?
ম্যাচ শেষেও মেসি খোলাসা করলেন না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি জানালেন, বিষয়টি ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি খেলাধুলার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় ছিল না। আমি কিছু কঠিন এবং জটিল সময়ের মধ্য দিয়ে গিয়েছি।'
তবে সেই ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এই মহাতারকা। বরং কঠিন সময়ে পাশে থাকার জন্য সতীর্থ এবং পুরো আর্জেন্টিনা দলের স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Author