Saturday, September 19, 2026 | আশ্বিন ৪, ১৪৩৩ | ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
Policy Paper
হোমদেশরাজনীতি ও পলিসিঅর্থকড়িদুনিয়াসম্পাদকের বাছাইআমাদের সম্পর্কেযোগাযোগ
Policy Paper

নীতি বিশ্লেষণ, রাজনৈতিক ধারাভাষ্য এবং বৈশ্বিক খবরের জন্য আপনার বিশ্বস্ত সংবাদমাধ্যম।

জনপ্রিয় বিভাগ

  • দেশ
  • রাজনীতি ও পলিসি
  • অর্থকড়ি
  • দুনিয়া
  • সম্পাদকের বাছাই
  • খেলা
  • বিনোদন
  • মতামত
  • স্বাস্থ্য, পরিবেশ
  • শিক্ষা
  • ধর্ম ও দর্শন

যোগাযোগ

  • ৬ ইসরাত টাওয়ার, পুরানা পল্টন, ঢাকা
  • +8801316248159

নিউজলেটার

আপডেট পেতে চান? নিচে আপনার ইমেইল দিন — আমরা চালু হলেই খবর পাঠাব।

© 2026 Policy Paper। সর্বস্বত্ব সংরক্ষিত।

Developed by DataMart BD Limited

গোপনীয়তা নীতিপরিষেবার শর্তাবলী
দেশ

রেকর্ড মুনাফা করলো বাটা

নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬
রেকর্ড মুনাফা করলো বাটা


বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় অর্ধেও (এপ্রিল-জুন) ধারাবাহিক আর্থিক সাফল্য অর্জনের পাশাপাশি কোম্পানিটি রেকর্ড মুনাফা দেখিয়েছে।

কোম্পানির প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিল থেকে জুন সময়ে বাটা বাংলাদেশ ১৮৮ কোটি ৯৮ লাখ (১,৮৮৯.৮ মিলিয়ন) টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৯ শতাংশ বেশি। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা উল্লেখযোগ্যভাবে ২৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাটার মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫৬৮ কোটি ৬৮ লাখ (৫,৬৮৬.৮ মিলিয়ন) টাকায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। বছরের প্রথম অর্ধে কর-পরবর্তী মুনাফা ৮৬ শতাংশ বেড়ে ৫০৪ মিলিয়ন টাকায় পৌঁছায়, যা গত বছরের একই সময়ে ছিল ২৭২ মিলিয়ন টাকা। এতে করে প্রথম ছয় মাসে বাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) গত বছরের ১৯.৮৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৬.৮৭ টাকায়।

চলমান ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম পুনর্বিন্যাস, অর্থনৈতিক শ্লথগতি এবং মৌসুমি বাজারের চ্যালেঞ্জ কাটিয়ে এই মুনাফা অর্জনকে নিজেদের সুপরিকল্পিত কৌশলের সাফল্য হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

ব্যবসায়িক কৌশলের সঠিক বাস্তবায়ন, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ ও গ্রাহকদের কার্যকর অংশগ্রহণের পাশাপাশি দুটি ঈদের কেনাকাটাই মূলত বাটার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। বছরের প্রথম অর্ধে পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সমন্বিত বিপণন প্রচারণা এবং নতুন জুতার কালেকশন বাজারের গতি তৈরি করে। পরবর্তী সময়ে দ্বিতীয় অর্ধে ঈদ-উল-আজহায় লক্ষ্যভিত্তিক বাণিজ্য উদ্যোগের মাধ্যমে সেই অর্জনের ধারাটি ধরে রাখতে সক্ষম হয় কোম্পানিটি।

তবে খাদ্য মূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে ১০ শতাংশের ওপরে থাকায় ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং নিত্যপ্রয়োজনের বাইরের পণ্যে ব্যয়ের সক্ষমতা চাপে ছিল। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে খুচরা বিক্রয়কেন্দ্র সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনার কারণে রিটেইল খাতের দৈনিক ব্যবসায়িক সময় কমে যায়। ফলে বিক্রয়ের সুযোগও সীমিত হয়েছে।

এমন চ্যালেঞ্জিং সময়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্র্যান্ডটির প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাটা বাংলাদেশ।

আগামী দিনগুলোতেও উদ্ভাবন, পরিচালন দক্ষতা এবং টেকসই প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে ব্যবসায়িক কৌশল বাস্তবায়ন অব্যাহত রাখবে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। একই সঙ্গে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টিতে কোম্পানিটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বলে জানিয়েছে।

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

Author

সম্পর্কিত খবর

জুলাই বিপ্লবের আবাবিল পাখিরা

জুলাই বিপ্লবের আবাবিল পাখিরা

১৬ সেপ্টেম্বর, ২০২৬

পুলক ভাগ‍্যবান!

পুলক ভাগ‍্যবান!

১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই: সম্মিলিত লড়াইয়ের প্রতিচ্ছবি

জুলাই: সম্মিলিত লড়াইয়ের প্রতিচ্ছবি

১৪ সেপ্টেম্বর, ২০২৬

গল্পটা শুরু করি আমার মাকে দিয়ে

গল্পটা শুরু করি আমার মাকে দিয়ে

১০ সেপ্টেম্বর, ২০২৬

ভিডিও

সব দেখুন
সরকার কেমন করছে?

সরকার কেমন করছে?

১ সেপ্টেম্বর, ২০২৬
ভারত কেন তারেক রহমানকে দিল্লি নিতে মরিয়াি

ভারত কেন তারেক রহমানকে দিল্লি নিতে মরিয়াি

২৯ আগস্ট, ২০২৬
ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে কৌতূহল

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে কৌতূহল

১৫ আগস্ট, ২০২৬

জনপ্রিয় খবর

মক্কায় ড্রোন ও ইসরায়েল প্রসঙ্গ

মক্কায় ড্রোন ও ইসরায়েল প্রসঙ্গ

১৭ সেপ্টেম্বর, ২০২৬
জুলাই বিপ্লবের আবাবিল পাখিরা

জুলাই বিপ্লবের আবাবিল পাখিরা

১৬ সেপ্টেম্বর, ২০২৬
মক্কায় ড্রোন: সৌদির দাবি; হুতিদের না

মক্কায় ড্রোন: সৌদির দাবি; হুতিদের না

১৬ সেপ্টেম্বর, ২০২৬
পুলক ভাগ‍্যবান!

পুলক ভাগ‍্যবান!

১৫ সেপ্টেম্বর, ২০২৬

ক্যাটাগরি

  • দেশ>
  • রাজনীতি ও পলিসি>
  • অর্থকড়ি>